ঢাকা ০৭:১৬ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বগুড়া অঞ্চলে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল এবং প্রতিকূলতা সহনশীল জাত ও প্রযুক্তি পরিচিতি, উৎপাদন কৌশল ও সম্প্রসারণ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo বগুড়া অঞ্চলের শস্যবিন্যাসে বিনা উদ্ভাবিত ফসলের জাত অর্ন্তভুক্তিকরণ কর্মশালা অনুষ্ঠিত Logo পাবনা সদরে কৃষকদের মাঝে বিনামূল্যে ফসলের বীজ, সার ও চেক বিতরণ উদ্বোধন করলেন সংসদ সদস্য Logo দেশে বর্তমানে সারের সংকট নেই, মজুদও পর্যাপ্ত রয়েছে: কৃষি সচিব Logo পাবনায় ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ এর বর্ণাঢ্য উদ্বোধন Logo রোপা আমন ধানের ব্লক প্রদর্শনীর চারা রোপণ কার্যক্রম শুরু Logo পাবনায় ০২ দিনব্যাপী কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণের উদ্বোধন করলেন ডিএই মহাপরিচালক Logo পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো মেশিনের যুগান্তকারী সাফল্য: আরও ১৫ হাজার মেশিন দিচ্ছে সরকার – মহাপরিচালক, ডিএই Logo বীজ ও ভ্যাকসিন বিতরণে অনিয়মে ‘জিরো টলারেন্স’ —-মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo পাবনায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্বোধন
শোক বার্তা: কার্ড পাওয়া কৃষক কবির হোসেন আর নেই

শোক বার্তা: প্রধানমন্ত্রীর নিকট থেকে কৃষক কার্ড পাওয়া কৃষক কবির হোসেন আর নেই, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রীর শোক

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ১১:৩৭:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • / ৩০ বার পড়া হয়েছে

৯ আষাঢ় (২৩ জুন):

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের তারটিয়া গ্রামের বাসিন্দা -পরিচিত কৃষক ও কনটেন্ট নির্মাতা কবির হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে কবির হোসেন ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।

কবির হোসেন সামাজিক যোগাযোগমাধ্যমে কৃষকের জীবন, সংগ্রাম ও সম্ভাবনাকে তুলে ধরে সাধারণ মানুষের কাছে ব্যাপক পরিচিতি লাভ করেন। সম্প্রতি তিনি প্রধানমন্ত্রীর নিকট থেকে কৃষক কার্ড গ্রহণের মাধ্যমে দেশব্যাপী আলোচনায় আসেন। পরবর্তীতে প্রশাসনিক তদন্তে তিনি একজন প্রকৃত প্রান্তিক কৃষক হিসেবে স্বীকৃতি লাভ করেন।

শোকবার্তায় মন্ত্রী বলেন, কবির হোসেন ছিলেন একজন কর্মঠ, আত্মমর্যাদাসম্পন্ন ও কৃষিপ্রেমী মানুষ। কৃষিকে একটি মর্যাদাপূর্ণ পেশা হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করতে এবং কৃষকের সংগ্রাম, সাফল্য ও জীবনযাত্রার বাস্তব চিত্র সাধারণ মানুষের সামনে তুলে ধরতে তিনি অনন্য অবদান রেখেছেন। তার অকাল মৃত্যুতে দেশ একজন নিবেদিতপ্রাণ কৃষক, অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব এবং কৃষি অঙ্গনের সুপরিচিত মুখকে হারালো।

মন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, সহকর্মী, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহীদের প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা প্রকাশ করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য

শোক বার্তা: কার্ড পাওয়া কৃষক কবির হোসেন আর নেই

শোক বার্তা: প্রধানমন্ত্রীর নিকট থেকে কৃষক কার্ড পাওয়া কৃষক কবির হোসেন আর নেই, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রীর শোক

আপডেট সময় ১১:৩৭:২০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬