ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কৃষি কারিগরি কমিটির সভা অনুষ্ঠিত Logo বগুড়ায় কৃষি উদ্যোক্তাদের মাঝে রপ্তানিযোগ্য পণ্য প্রক্রিয়াজাতকরণ যন্ত্রপাতি বিতরণ Logo জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত। Logo বগুড়া অঞ্চলে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল এবং প্রতিকূলতা সহনশীল জাত ও প্রযুক্তি পরিচিতি, উৎপাদন কৌশল ও সম্প্রসারণ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo বগুড়া অঞ্চলের শস্যবিন্যাসে বিনা উদ্ভাবিত ফসলের জাত অর্ন্তভুক্তিকরণ কর্মশালা অনুষ্ঠিত Logo পাবনা সদরে কৃষকদের মাঝে বিনামূল্যে ফসলের বীজ, সার ও চেক বিতরণ উদ্বোধন করলেন সংসদ সদস্য Logo দেশে বর্তমানে সারের সংকট নেই, মজুদও পর্যাপ্ত রয়েছে: কৃষি সচিব Logo পাবনায় ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ এর বর্ণাঢ্য উদ্বোধন Logo রোপা আমন ধানের ব্লক প্রদর্শনীর চারা রোপণ কার্যক্রম শুরু Logo পাবনায় ০২ দিনব্যাপী কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণের উদ্বোধন করলেন ডিএই মহাপরিচালক
পাবনায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন,

জলবায়ু পরিবর্তনে সচেতনতার আহ্বান

সংবাদ সংগ্রহে: মোঃ গোলাম আরিফ, কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয়, পাবনা।
  • আপডেট সময় ০৩:৪৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
  • / ২৬৪ বার পড়া হয়েছে

“জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা” প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর, পাবনার যৌথ উদ্যোগে পাবনায় বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। ০৯ জুলাই ২০২৬ পাবনা কালেক্টরেট চত্বরে দিবসটি উপলক্ষে বেলুন উড়িয়ে উদ্বোধন, বর্ণাঢ্য র‌্যালি, বৃক্ষরোপণ অভিযান, আলোচনা সভা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আমিনুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন মো. আবুল কালাম আজাদ, প্রেস ক্লাব সভাপতি মো. আকতারুজ্জামান, জেলা বিএনপির সিনিয়র নেতা আব্দুস সামাদ মন্টু, কে এম মুসা, রেহানুল ইসলাম বুলাল এবং পুলিশ সুপারের প্রতিনিধি পরিদর্শক সাইদুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরিবেশ অধিদপ্তর, পাবনা’র সহকারী পরিচালক মো. ইউসুফ আলী।

আলোচনা সভায় অতিথিবৃন্দ বলেন, “জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা”প্রতিপাদ্যটি বর্তমান বিশ্বের জন্য একটি অত্যন্ত সময়োপযোগী বার্তা। জলবায়ু পরিবর্তন এখন আর কোনো ভবিষ্যৎ আশঙ্কা নয় বরং অনিয়মিত বৃষ্টিপাত, তীব্র তাপপ্রবাহ ও উপকূলীয় অঞ্চলে লবণাক্ততার মতো চরম বাস্তবতা হিসেবে আমাদের সামনে উপস্থিত হচ্ছে। আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে আজই সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা জরুরি। বৃক্ষরোপণ, বনভূমি সংরক্ষণ, প্লাস্টিকের ব্যবহার কমানো, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমিয়ে সৌরশক্তি ও বায়ুর মতো নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব। পরিবেশ রক্ষাকে কেবল সরকারি প্রকল্পের মধ্যে সীমাবদ্ধ না রেখে, এটিকে জাতীয় সংস্কৃতি হিসেবে গড়ে তুলতে হবে। নাগরিক সমাজ, তরুণ প্রজন্ম ও প্রান্তিক জনগোষ্ঠীসহ সব স্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য। বাস্তবমুখী পদক্ষেপ ও সচেতনতা পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠান শুরুতে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে কালেক্টরেট চত্বরে বৃক্ষরোপণের মাধ্যমে বৃক্ষরোপণ অভিযানের শুভ সূচনা করা হয়। আলোচনা অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। কর্মসূচিতে জুলাই যোদ্ধা, বিভিন্ন শিল্পকারখানার প্রতিনিধি, পরিবেশ বিষয়ক এনজিও, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধি এবং সুশীল সমাজের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য

পাবনায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন,

জলবায়ু পরিবর্তনে সচেতনতার আহ্বান

আপডেট সময় ০৩:৪৩:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬