ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কৃষি কারিগরি কমিটির সভা অনুষ্ঠিত Logo বগুড়ায় কৃষি উদ্যোক্তাদের মাঝে রপ্তানিযোগ্য পণ্য প্রক্রিয়াজাতকরণ যন্ত্রপাতি বিতরণ Logo জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত। Logo বগুড়া অঞ্চলে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল এবং প্রতিকূলতা সহনশীল জাত ও প্রযুক্তি পরিচিতি, উৎপাদন কৌশল ও সম্প্রসারণ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo বগুড়া অঞ্চলের শস্যবিন্যাসে বিনা উদ্ভাবিত ফসলের জাত অর্ন্তভুক্তিকরণ কর্মশালা অনুষ্ঠিত Logo পাবনা সদরে কৃষকদের মাঝে বিনামূল্যে ফসলের বীজ, সার ও চেক বিতরণ উদ্বোধন করলেন সংসদ সদস্য Logo দেশে বর্তমানে সারের সংকট নেই, মজুদও পর্যাপ্ত রয়েছে: কৃষি সচিব Logo পাবনায় ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ এর বর্ণাঢ্য উদ্বোধন Logo রোপা আমন ধানের ব্লক প্রদর্শনীর চারা রোপণ কার্যক্রম শুরু Logo পাবনায় ০২ দিনব্যাপী কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণের উদ্বোধন করলেন ডিএই মহাপরিচালক

পাবনায় ০২ দিনব্যাপী কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণের উদ্বোধন করলেন ডিএই মহাপরিচালক

মোঃ গোলাম আরিফ, কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয়, পাবনা।
  • আপডেট সময় ০৮:৫২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬
  • / ১৭২ বার পড়া হয়েছে

পাবনা’য় বগুড়া কৃষি অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ০২ দিনব্যাপী কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ০৬ আগস্ট ২০২৬ উপপরিচালকের কার্যালয়, পাবনা’র খামারবাড়িস্থ প্রশিক্ষণ হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) মহাপরিচালক কৃষিবিদ মোঃ আব্দুর রহিম। উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মো. আব্দুল ওয়াদুদ, পাবনার উপপরিচালক কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম প্রামানিক, হর্টিকালচার সেন্টার, টেবুনিয়া, পাবনা’র উপপরিচালক কৃষিবিদ এ এফ এম গোলাম ফারুক হোসেন, জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মোঃ নুরে আলম, অতিরিক্ত উপপরিচালক (শস্য) মোঃ লুৎফর রহমান ও বগুড়া কৃষি অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ মোঃ এনামুল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে মহাপরিচালক তার বক্তব্যে খোরপোষ কৃষি থেকে বাণিজ্যিক কৃষিতে রূপান্তরের মূল উপায় ও পদক্ষেপ, নিরাপদ ফসল উৎপাদন, মাটির স্বাস্থ্য সংরক্ষণে ভার্মি ও ট্রাইকো কম্পোস্ট উৎপাদন এবং ব্যবহার, উচ্চমূল্যের ফসল হিসেবে বিভিন্ন রকম ফল, পেঁপে, পেঁয়াজ, আদা, মরিচ চাষসহ বর্ষা মৌসুমে বস্তায় ও পলিমালচ ব্যবহার, নার্সারি স্থাপনের মাধ্যমে বিভিন্ন রকম ফুল, ফল, বনসাই, অর্কিড এর চারা তৈরিসহ কৃষি উদ্যোক্তা তৈরিতে বিস্তারিত আলোচনা ও সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

০২ দিনব্যাপী প্রশিক্ষণে পাবনা জেলার বিভিন্ন উপজেলার ৬০ জন উদ্যোক্তা কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী অঙ্গিকার বাস্ববায়নের লক্ষ্যে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষক-কৃষাণীদের মাধে ফলের চারা বিতরণ করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য

পাবনায় ০২ দিনব্যাপী কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণের উদ্বোধন করলেন ডিএই মহাপরিচালক

আপডেট সময় ০৮:৫২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০২৬