ঢাকা ০৪:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কৃষি কারিগরি কমিটির সভা অনুষ্ঠিত Logo বগুড়ায় কৃষি উদ্যোক্তাদের মাঝে রপ্তানিযোগ্য পণ্য প্রক্রিয়াজাতকরণ যন্ত্রপাতি বিতরণ Logo জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত। Logo বগুড়া অঞ্চলে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল এবং প্রতিকূলতা সহনশীল জাত ও প্রযুক্তি পরিচিতি, উৎপাদন কৌশল ও সম্প্রসারণ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo বগুড়া অঞ্চলের শস্যবিন্যাসে বিনা উদ্ভাবিত ফসলের জাত অর্ন্তভুক্তিকরণ কর্মশালা অনুষ্ঠিত Logo পাবনা সদরে কৃষকদের মাঝে বিনামূল্যে ফসলের বীজ, সার ও চেক বিতরণ উদ্বোধন করলেন সংসদ সদস্য Logo দেশে বর্তমানে সারের সংকট নেই, মজুদও পর্যাপ্ত রয়েছে: কৃষি সচিব Logo পাবনায় ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ এর বর্ণাঢ্য উদ্বোধন Logo রোপা আমন ধানের ব্লক প্রদর্শনীর চারা রোপণ কার্যক্রম শুরু Logo পাবনায় ০২ দিনব্যাপী কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণের উদ্বোধন করলেন ডিএই মহাপরিচালক

পাবনা সদরে কৃষকদের মাঝে বিনামূল্যে ফসলের বীজ, সার ও চেক বিতরণ উদ্বোধন করলেন সংসদ সদস্য

মোঃ গোলাম আরিফ, এআইসিও, কৃষি তথ্য সার্ভিস, পাবনা
  • আপডেট সময় ১০:৩৬:২৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
  • / ১৫৩ বার পড়া হয়েছে

২৬ আগস্ট ২০২৬ পাবনা সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষকদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও শাকসবজি বীজ, সার এবং এয়ার ফ্লো মেশিন ক্রয়ের চেক বিতরণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এ প্রণোদনা বিতরণ করা হয়। এ প্রণোদনা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন পাবনা-০৫ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ শামছুর রহমান শিমুল বিশ্বাস।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা সদর উপজেলা নির্বাহী অফিসার তামারা তাসবিহা। স্বাগত বক্তব্য প্রদান করেন পাবনা সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাকিরুল ইসলাম। অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ সিরাজুম মুর্শিদা এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও প্রেস ক্লাব পাবনা’র সিনিয়র নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পাবনা জেলার প্রধান অর্থনৈতিক ভিত্তি হলো কৃষি। এখানে ধান, পেঁয়াজ এবং বিভিন্ন শাকসবজি সবচেয়ে বেশি আবাদ করা হয়। পাবনার বর্তমান কৃষি আবহাওয়া ও মাটি ফসল উৎপাদনের জন্য অধিক উপযোগী। কৃষি হলো এ জেলার মানুষের প্রধান পেশা। তাইতো কৃষকরা অনেক বেশি পরিশ্রম করে জেলার কৃষিকে সমৃদ্ধ করেছে। বক্তারা আরো বলেন, বর্তমান সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে ন্যায্যমূল্যে কৃষি উপকরণ ক্রয়-বিক্রয়, সরকারি ভর্তুকি, প্রণোদনা, প্রশিক্ষণ এবং কৃষি ঋণের সুবিধা নিশ্চিত হয় সে জন্য কৃষক কার্ড বিতরণ কার্যক্রম পরিচালনা করছে। যাতে করে কৃষকরা ফসলের উৎপাদন বৃদ্ধি করতে আরো বেশি উৎসাহিত হয়। এরই অংশ হিসেবে আজ প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন পেঁয়াজ ও শাকসবজির বীজ, রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে।

অনুষ্ঠানে ২০২৫-২৬ অর্থবছরে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পাবনা সদর উপজেলার দশটি ইউনিয়নের মোট ৩৬৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে ৬০০ জনের প্রতিজনকে বিনামূল্যে ১ কেজি গ্রীষ্মকালীন পেঁয়াজের বীজ, ১০ কেজি ডিএপি, ১০ এমওপি সার, বালাইনাশক ও পলিথিন শীট; ২৫০০ জনের প্রতিজনকে বিনামূল্যে ৭ প্রকারের গ্রীষ্মকালীন শাকসবজির বীজ, ১৫ কেজি ডিএপি, ১৫ এমওপি সার এবং পেঁয়াজ সংরক্ষণের জন্য ৫৫০ জন কৃষকের মাঝে এয়ার ফ্লো মেশিন ক্রয়ের চেক বিতরণের উদ্বোধন করা হয়।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য

পাবনা সদরে কৃষকদের মাঝে বিনামূল্যে ফসলের বীজ, সার ও চেক বিতরণ উদ্বোধন করলেন সংসদ সদস্য

আপডেট সময় ১০:৩৬:২৬ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬