ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সরকারি কর্মসূচিতে বায়োফার্টিফাইড ফসল অন্তর্ভূক্তকরণ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত Logo কৃষি কারিগরি কমিটির সভা অনুষ্ঠিত Logo বগুড়ায় কৃষি উদ্যোক্তাদের মাঝে রপ্তানিযোগ্য পণ্য প্রক্রিয়াজাতকরণ যন্ত্রপাতি বিতরণ Logo জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত। Logo বগুড়া অঞ্চলে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল এবং প্রতিকূলতা সহনশীল জাত ও প্রযুক্তি পরিচিতি, উৎপাদন কৌশল ও সম্প্রসারণ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo বগুড়া অঞ্চলের শস্যবিন্যাসে বিনা উদ্ভাবিত ফসলের জাত অর্ন্তভুক্তিকরণ কর্মশালা অনুষ্ঠিত Logo পাবনা সদরে কৃষকদের মাঝে বিনামূল্যে ফসলের বীজ, সার ও চেক বিতরণ উদ্বোধন করলেন সংসদ সদস্য Logo দেশে বর্তমানে সারের সংকট নেই, মজুদও পর্যাপ্ত রয়েছে: কৃষি সচিব Logo পাবনায় ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ এর বর্ণাঢ্য উদ্বোধন Logo রোপা আমন ধানের ব্লক প্রদর্শনীর চারা রোপণ কার্যক্রম শুরু

সরকারি কর্মসূচিতে বায়োফার্টিফাইড ফসল অন্তর্ভূক্তকরণ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

কৃতসা ।। পাবনা
  • আপডেট সময় ১০:০১:৪১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • / ৪১ বার পড়া হয়েছে
খাদ্য নিরাপত্তার পাশাপাশি পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সিরাজগঞ্জে সরকারি বিভিন্ন কর্মসূচিতে জিংক বায়োফর্টিফাইড ধানসহ পুষ্টিসমৃদ্ধ ফসল অন্তর্ভুক্তির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে মাল্টি-সেক্টরাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভড নিউট্রিশন (MAIN) প্রকল্পের আওতায় আয়োজিত এক অ্যাডভোকেসি কর্মশালায় এই আহ্বান জানানো হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়-এর সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই), সিরাজগঞ্জের উপপরিচালক এ. কে. এম. মনজুরে মাওলা এবং সিরাজগঞ্জ জেলার সিভিল সার্জন ডঃ মো: নুরুল ইসলাম।
এছাড়াও হারভেস্টপ্লাস সল্যুশনসের কান্ট্রি ম্যানেজার মোঃ ওয়াহিদুল আমিন, প্রোগ্রাম ম্যানেজার মোঃ মজিবর রহমানসহ কৃষি, খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা ও গবেষণা খাতের বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিরা কর্মশালায় অংশ নেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আমিনুল ইসলাম বলেন, “সরকার ও বেসরকারি খাতের যৌথ প্রচেষ্টায় বাংলাদেশ আজ খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছে। এখন আমাদের খাদ্য নিরাপত্তার পাশাপাশি পুষ্টি নিরাপত্তার ওপর জোর দিতে হবে।” দৈনন্দিন খাদ্যতালিকায় জিংকসমৃদ্ধ চালের ব্যবহার ভবিষ্যৎ প্রজন্মের শারীরিক ও মেধাগত বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
হারভেস্টপ্লাস সল্যুশনসের কান্ট্রি ম্যানেজার সামাজিক সুরক্ষা কর্মসূচি এবং স্কুল ফিডিংসহ সরকারের অন্যান্য চলমান কর্মসূচিতে বায়োফর্টিফাইড চাল অন্তর্ভুক্ত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। ডিএই-এর উপপরিচালক বলেন, নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষি বিভাগ সবসময় কৃষকদের পাশে রয়েছে এবং সিরাজগঞ্জে এই কার্যক্রমের ধারাবাহিকতা রক্ষায় সার্বিক সহযোগিতা দেওয়া হবে।
কর্মশালায় জানানো হয়, MAIN প্রকল্পের আওতায় চলতি আমন মৌসুমে সিরাজগঞ্জে ৮০০ জন কৃষককে জিংক বায়োফর্টিফাইড ধানের বীজ ও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। এছাড়া আসন্ন বোরো মৌসুমে ৩ হাজার ৬০০ জন কৃষকের মধ্যে বীজ বিতরণ, প্রশিক্ষণ এবং ২০টি প্রদর্শনী প্লট স্থাপনের পরিকল্পনা রয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (পিপি) আনোয়ার সাদাতের সঞ্চালনায় উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা বায়োফর্টিফাইড ফসলের বাজার উন্নয়ন ও জনসচেতনতা বৃদ্ধির নানা দিক নিয়ে মতামত তুলে ধরেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এইও ডিএই মোঃ সাইদি রহমানের পরিচালনায় কর্মশালাটি বাস্তবায়ন করে হারভেস্টপ্লাস সল্যুশনস (HPS)।

নিউজটি শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য

সরকারি কর্মসূচিতে বায়োফার্টিফাইড ফসল অন্তর্ভূক্তকরণ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় ১০:০১:৪১ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬