ঢাকা ০৭:১৮ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বগুড়া অঞ্চলে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল এবং প্রতিকূলতা সহনশীল জাত ও প্রযুক্তি পরিচিতি, উৎপাদন কৌশল ও সম্প্রসারণ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo বগুড়া অঞ্চলের শস্যবিন্যাসে বিনা উদ্ভাবিত ফসলের জাত অর্ন্তভুক্তিকরণ কর্মশালা অনুষ্ঠিত Logo পাবনা সদরে কৃষকদের মাঝে বিনামূল্যে ফসলের বীজ, সার ও চেক বিতরণ উদ্বোধন করলেন সংসদ সদস্য Logo দেশে বর্তমানে সারের সংকট নেই, মজুদও পর্যাপ্ত রয়েছে: কৃষি সচিব Logo পাবনায় ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ এর বর্ণাঢ্য উদ্বোধন Logo রোপা আমন ধানের ব্লক প্রদর্শনীর চারা রোপণ কার্যক্রম শুরু Logo পাবনায় ০২ দিনব্যাপী কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণের উদ্বোধন করলেন ডিএই মহাপরিচালক Logo পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো মেশিনের যুগান্তকারী সাফল্য: আরও ১৫ হাজার মেশিন দিচ্ছে সরকার – মহাপরিচালক, ডিএই Logo বীজ ও ভ্যাকসিন বিতরণে অনিয়মে ‘জিরো টলারেন্স’ —-মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo পাবনায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্বোধন
আধুনিক তথ্য প্রযুক্তি সরবরাহে

কৃষি তথ্য সার্ভিস নিরলসভাবে কাজ করে যাচ্ছে।প্রধান তথ্য অফিসার, কৃষি তথ্য সার্ভিস…..

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:৫০:০০ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • / ২১ বার পড়া হয়েছে

কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয়, পাবনা এর উদ্যোগে আধুনিক কৃষিতে তথ্য প্রযুক্তির ব্যবহার বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ০৯ মে ২০২৬ অত্র কার্যালয়ের কম্পিউটার ল্যাবে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি তথ্য সার্ভিস, খামারবাড়ি, ঢাকা’র প্রধান তথ্য অফিসার কৃষিবিদ বিএম রাশেদুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কৃষি সংশ্লিষ্ট সকলের মাঝে কৃষির আধুনিক তথ্য প্রযুক্তি পৌঁছাতে কৃষি তথ্য সার্ভিস নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যুগের সাথে কৃষিকে এগিয়ে নিতে তথ্য প্রযুক্তির গুরুত্ব অপরিসীম। যার কাছে যত বেশি তথ্য আছে সে তত বেশি শক্তিশালী। সময়ের সাথে সাথে তথ্য ও প্রযুক্তির পরিবর্তন হচ্ছে । একমাত্র তথ্য ও প্রযুক্তিকে কাজে লাগিয়েই কৃষির এত উন্নতি সম্ভব হয়েছে।

প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, কৃষি তথ্য সার্ভিস বিভিন্ন প্রচার মাধ্যমে যেমন প্রকাশনা, পডকাস্ট, ভিডিও ডকুমেন্টারী, মোবাইল সিনেমা শো, কল সেন্টার, এআইসিসি দ্বারা প্রত্যন্ত অঞ্চলে তথ্য প্রযুক্তি বিস্তার করে যাচ্ছে। তথ্য জ্ঞান নিজের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। অন্যান্যদের মাঝেও ব্যাপকভাবে ছড়িয়ে দিতে হবে, তাহলেই দ্রুত তথ্য প্রযুক্তির সম্প্রসারণ ঘটবে। এতে কৃষির উৎপাদন বাড়বে এবং দেশের কৃষি সমৃদ্ধ হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি তথ্য সার্ভিস, পাবনার সহকারী তথ্য অফিসার বাদল চন্দ্র সরকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনা’র জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম। দিনব্যাপী প্রশিক্ষণে কৃষি তথ্য সার্ভিস এর কার্যক্রম, কৃষি প্রযুক্তি সম্প্রসারণে গণমাধ্যমের ভূমিকা, কৃষি তথ্য সেবাভিত্তিক এ্যাপস ও ওয়েবসাইট পরিচিতি, বিভিন্ন ফসলের রোগ-বালাই দমন ব্যবস্থপানা, কৃষি তথ্য ও প্রযুক্তি বিস্তারে কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রের ভূমিকা ও কার্যক্রম জোরদারে করনীয় বিষয়সমূহের উপর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনা’র উপপরিচালক কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম প্রামানিক এবং অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মো: রাফিউল ইসলাম সেশন পরিচালনা করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য

আধুনিক তথ্য প্রযুক্তি সরবরাহে

কৃষি তথ্য সার্ভিস নিরলসভাবে কাজ করে যাচ্ছে।প্রধান তথ্য অফিসার, কৃষি তথ্য সার্ভিস…..

আপডেট সময় ০৬:৫০:০০ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬