বগুড়া সদর উপজেলায় ফল মেলা ২০২৬ শুভ উদ্বোধন
- আপডেট সময় ১১:৫৫:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
- / ৬৩ বার পড়া হয়েছে
বগুড়ায় সদর উপজেলা পরিষদ চত্তরে ০৩ দিনব্যাপি জাতীয় ফল মেলা ২০২৬ এর শুভ উদ্বোধেন অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুন ২০২৬ খ্রি. কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও জেলা প্রশাসন বগুড়া এ মেলার আয়োজন করেন। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রেজাউল করিম বাদশা, মাননীয় সংসদ সদস্য-৪১, বগুড়া-৬।
প্রধান অতিথির বক্তব্যকালে সংসদ সদস্য বলেন, করবো মোরা ফল চাষ সংরক্ষণ করবো বার মাস এই প্রতিপাকে সামনে রেখে এই ফল মেলার মাধ্যমে নতুন প্রজন্ম দেখতে পাবে বিভিন্ন চেনা অচেনা দেশি পুষ্টিকর ফল। বাংলাদেশ ফল মূলের দেশ। কিছু কিছু ফল আছে যেগুলো মৌসুম ছাড়া পাওয়া যায় না আবার কিছু দেশী ফল আছে যেগুলো অযত্ন অবহেলায় হারিয়ে যাচ্ছে। হারানো দেশী ফল পুনরুদ্ধারে সকলকে সচেষ্ট হতে হবে। বিশেষ করে ডেওয়া, গাব, করমচা, আমলকি. হরিতকি, জাম, জামরুল এগুলো ফল বেশী বেশী লাগানোর ব্যবস্থা নিতে হবে। তিনি স্বল্ল পরিসরে পরিকল্পনামাফিক দেশী ও উন্নত জাতের ফলের চারা লাগানোর জন্য মেলা থেকে বিভিন্ন ধরনের চারা সংগ্রহ করার জন্য সবাইকে অনুরোধ জানান। তিনি বলেন বর্তমান সরকার জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা ও পুষ্টিকর ফল মূলের চাহিদা পূরণের জন্য ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করেছেন।
অনুষ্ঠানে মোঃ তৌফিকুর রহমান, জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট, বগুড়া সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ সোহেল মোঃ শামসুদ্দিন ফিরোজ, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়া; মোঃ আব্দুল ওয়াজেদ, উপজেলা নির্বাহী অফিসার, বগুড়া সদর ও এইচ এম মাফতুন আহমেদ খান রুবেল, সভাপতি বগুড়া সদর উপজেলা বিএনপি। স্বাগত বক্তব্য প্রদান করেন কৃষিবিদ ইসমত জাহান, উপজেলা কৃষি অফিসার, বগুড়া সদর। অনুষ্ঠান শুরুতেই অতিথিবৃন্দ ফল মেলা ২০২৬ এর শুভ উদ্বোধন এবং স্টল পরিদর্শন করেন। অনুষ্ঠান শেষে ছাত্র-ছাত্রীদের মাঝে গাছের চারা ও কৃষকদের প্রণোদনার সার ও বীজ বিতরণ করেন। মেলায় ৯টি স্টল অংশগ্রহণ করে।










