ঢাকা ০৪:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সিরাজগঞ্জে মানসম্মত বালাইনাশক সরবরাহ ও আইন বাস্তবায়নে জেলা ভিজিল্যান্স টিমের সভা অনুষ্ঠিত Logo বিদেশগামী কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo সরকারি কর্মসূচিতে বায়োফার্টিফাইড ফসল অন্তর্ভূক্তকরণ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত Logo কৃষি কারিগরি কমিটির সভা অনুষ্ঠিত Logo বগুড়ায় কৃষি উদ্যোক্তাদের মাঝে রপ্তানিযোগ্য পণ্য প্রক্রিয়াজাতকরণ যন্ত্রপাতি বিতরণ Logo জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত। Logo বগুড়া অঞ্চলে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল এবং প্রতিকূলতা সহনশীল জাত ও প্রযুক্তি পরিচিতি, উৎপাদন কৌশল ও সম্প্রসারণ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo বগুড়া অঞ্চলের শস্যবিন্যাসে বিনা উদ্ভাবিত ফসলের জাত অর্ন্তভুক্তিকরণ কর্মশালা অনুষ্ঠিত Logo পাবনা সদরে কৃষকদের মাঝে বিনামূল্যে ফসলের বীজ, সার ও চেক বিতরণ উদ্বোধন করলেন সংসদ সদস্য Logo দেশে বর্তমানে সারের সংকট নেই, মজুদও পর্যাপ্ত রয়েছে: কৃষি সচিব
জয়পুরহাট রবি ২০২৬-২৭ মৌসুমের কর্মপরিকল্পনা প্রণয়নে

জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত।

আহমেদ আলী, কৃষি তথ্য কেন্দ্র সংগঠক, কৃষি তথ্য সার্ভিস, পাবনা
  • আপডেট সময় ০৪:২৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫০ বার পড়া হয়েছে

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি, জয়পুরহাট এর আয়োজনে রবি ২০২৬-২৭ মৌসুমের কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ০৭ সেপ্টম্বর ২০২৬ খ্রি. সকাল ১২.৩০ ঘটিকায় খামারবাড়িস্থ প্রশিক্ষণ হলে এ সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, জয়পরুহাট এর উপপরিচালক কৃষিবিদ মোঃ মনজু আলম সরকার।

সভায় বিগত খরিপ-২/২০২৬-২৭ মৌসুমের কৃষি কার্যক্রম কর্মপরিকল্পনা পর্যালোচনা ও অনুমোদন করা হয়। সভায় প্রতিষ্ঠানভিত্তিক আলোচনায় প্রযুক্তি বিস্তারে প্রদর্শনী বাস্তবায়নে সকল গবেষণা প্রতিষ্ঠানকে উপজেলার সাথে সমন্বয় সাধন; আসন্ন রবি মৌসুমে চাষাবাদযোগ্য ফসল ও জাত নির্বাচন; বীজ প্রাপ্তির নিশ্চয়তা; সার মজুদ ও সরবরাহ নিশ্চিতে নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা; মাটি পরিক্ষা করে জমিতে সঠিক পরিমাণে সার প্রয়োগ; সার সুপারিশ প্রণয়নে মৃত্তিকা গবেষণায় নমুনা প্রেরণ; মাটির স্বাস্থ্য বিবেচনায় জৈব সার প্রয়োগ; ভেজাল ও অনুন্নতমানের বীজ বিক্রয় রোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবস্থা নেওয়া; কৃষি তথ্য ও প্রযুক্তি বিস্তারে প্রতি ব্লকে ২০ জন করে কৃষিকথা গ্রাহক তৈরি, চলতি আমন মৌসুমে রোগ ও পোকামাকড়ের আক্রমণ থেকে ফসল রক্ষায় প্রয়োজনীয় পরামর্শ প্রদানসহ অন্যান্য বিষয়ে আলোচনা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা ও বিগত খরিপ-২/২০২৫-২৬ মৌসুমের কৃষি কার্যক্রম কর্মপরিকল্পনা রেজুলেশন পাঠ করেন অতিরিক্ত উপপরিচালক (শস্য) কৃষিবিদ মোঃ রাফিউল ইসলাম। অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জয়পুরহাট এর জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তা, বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউট, বারটান, বিএসআরআই, বাংলাদেশ ধান গবেষনা ইন্সস্টিটিউট, বিনা, বিজেআরআই, বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইন্সস্টিটিউট, বাংলাদেশ তুলা উন্নয়ন বোড, এসআরডিআই, বিএডিসি(বীজ বিপণন), কৃষি তথ্য সার্ভিস, কৃষি বিপণন অধিদপ্তর, কৃষক প্রতিনিধি, বীজ ডিলার, সার ডিলার, বালাইনাশক ডিলার, বেসরকারী সংস্থার প্রতিনিধিসহ ৪০ জন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য

জয়পুরহাট রবি ২০২৬-২৭ মৌসুমের কর্মপরিকল্পনা প্রণয়নে

জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত।

আপডেট সময় ০৪:২৩:৩৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬