ঢাকা ০৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বগুড়া অঞ্চলে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল এবং প্রতিকূলতা সহনশীল জাত ও প্রযুক্তি পরিচিতি, উৎপাদন কৌশল ও সম্প্রসারণ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo বগুড়া অঞ্চলের শস্যবিন্যাসে বিনা উদ্ভাবিত ফসলের জাত অর্ন্তভুক্তিকরণ কর্মশালা অনুষ্ঠিত Logo পাবনা সদরে কৃষকদের মাঝে বিনামূল্যে ফসলের বীজ, সার ও চেক বিতরণ উদ্বোধন করলেন সংসদ সদস্য Logo দেশে বর্তমানে সারের সংকট নেই, মজুদও পর্যাপ্ত রয়েছে: কৃষি সচিব Logo পাবনায় ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ এর বর্ণাঢ্য উদ্বোধন Logo রোপা আমন ধানের ব্লক প্রদর্শনীর চারা রোপণ কার্যক্রম শুরু Logo পাবনায় ০২ দিনব্যাপী কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণের উদ্বোধন করলেন ডিএই মহাপরিচালক Logo পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো মেশিনের যুগান্তকারী সাফল্য: আরও ১৫ হাজার মেশিন দিচ্ছে সরকার – মহাপরিচালক, ডিএই Logo বীজ ও ভ্যাকসিন বিতরণে অনিয়মে ‘জিরো টলারেন্স’ —-মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo পাবনায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্বোধন

পাবনায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

মোঃ গোলাম আরিফ, কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয়, পাবনা।
  • আপডেট সময় ০৫:০২:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
  • / ৫০ বার পড়া হয়েছে

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনা সদর, পাবনা’র আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুন ২০২৬ (বুধবার) উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে প্রোগ্রাম অফ এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা’র জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, স্বাধীনতার পর পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা ছিল প্রায় ৭ কোটি। তখন খাদ্যের অভাবে দেশে দুর্ভিক্ষ সৃষ্টি হয়েছিলো। কিন্তু এখন দেশে দ্বিগুণের বেশি মানুষ বৃদ্ধি পেয়েছে। অথচ আজ একজন মানুষও না খেয়ে মারা যায় না। এক সময় উত্তরাঞ্চল মঙ্গা কবলিত ছিলো, সেটিকেও জাদুঘরে পাঠাতে সক্ষম হয়েছি। আর এ অর্জন ও সাফল্য এসেছে সম্মানিত কৃষক এবং কৃষি বিভাগের হাত ধরেই। এটিকে আমাদের স্বীকৃতি দিতে হবে। তিনি আরো বলেন, একসময় ফসলের উৎপাদন বৃদ্ধি ও সুরক্ষার জন্য ইচ্ছেমতো অনৈতিকভাবে বালাইনাশক ও ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করা হয়েছে। এখন সময় এসেছে সেখান থেকে বের হয়ে আসার। যেহেতু আমরা উৎপাদনে সয়ংসম্পূর্ণ, তাই আমাদের এখন নিরাপদ খাদ্য উৎপাদনে যেতে হবে। একমাত্র উত্তম কৃষি চর্চা (GAP) এর মাধ্যমে নিরাপদ খাদ্য উৎপাদন সম্ভব। স্বাভাবিকভাবে ফসল উৎপাদনের চেয়ে নিরাপদ খাদ্য উৎপাদনে আর্থিকভাবে বেশি লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনা’র উপপরিচালক কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম প্রামানিক। কৃষিবিদ শৈলেন কুমার এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনা’র জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম, প্রেস ক্লাব পাবনা’র সভাপতি আখতারুজ্জামান আখতার, উপজেলা নির্বাহী অফিসার তামারা তাসবিহা, পাবনা সদর, পাবনা ও সংসদ সদস্য এর প্রতিনিধি এ কে এম মূসা। অনুষ্ঠানে প্রকল্পের কার্যক্রম উপস্থাপন করেন পার্টনার প্রকল্পের বগুড়া অঞ্চলের সিনিয়র মনিটরিং অফিসার কৃষিবিদ মাসুদ আহমেদ। স্বাগত বক্তব্য ও প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন উপজেলার কৃষি অফিসার কৃষিবিদ জাকিরুল ইসলাম। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা, স্থানীয় জন প্রতিনিধি, কৃষক-কৃষানী, প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য

পাবনায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

আপডেট সময় ০৫:০২:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬