ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বগুড়া অঞ্চলে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল এবং প্রতিকূলতা সহনশীল জাত ও প্রযুক্তি পরিচিতি, উৎপাদন কৌশল ও সম্প্রসারণ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo বগুড়া অঞ্চলের শস্যবিন্যাসে বিনা উদ্ভাবিত ফসলের জাত অর্ন্তভুক্তিকরণ কর্মশালা অনুষ্ঠিত Logo পাবনা সদরে কৃষকদের মাঝে বিনামূল্যে ফসলের বীজ, সার ও চেক বিতরণ উদ্বোধন করলেন সংসদ সদস্য Logo দেশে বর্তমানে সারের সংকট নেই, মজুদও পর্যাপ্ত রয়েছে: কৃষি সচিব Logo পাবনায় ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ এর বর্ণাঢ্য উদ্বোধন Logo রোপা আমন ধানের ব্লক প্রদর্শনীর চারা রোপণ কার্যক্রম শুরু Logo পাবনায় ০২ দিনব্যাপী কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণের উদ্বোধন করলেন ডিএই মহাপরিচালক Logo পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো মেশিনের যুগান্তকারী সাফল্য: আরও ১৫ হাজার মেশিন দিচ্ছে সরকার – মহাপরিচালক, ডিএই Logo বীজ ও ভ্যাকসিন বিতরণে অনিয়মে ‘জিরো টলারেন্স’ —-মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo পাবনায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্বোধন

পাবনায় বগুড়া কৃষি অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের ০৩ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৬:২৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
  • / ৩৪ বার পড়া হয়েছে

বগুড়া কৃষি অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ০৩ দিনব্যাপী কৃষক-কৃষাণী প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ১৬ জুন ২০২৬ উপপরিচালকের কার্যালয়, পাবনা’র খামারবাড়িস্থ প্রশিক্ষণ হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন কৃষিবিদ মোঃ আব্দুল ওয়াদুদ, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বগুড়া অঞ্চল।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পরিচালক বলেন, টেকসই কৃষি উন্নয়ন হলো এমন একটি ব্যবস্থা, যা বর্তমানের খাদ্যের চাহিদা পূরণের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা করে, এটি মাটির উর্বরতা বৃদ্ধি, পানির সর্বোচ্চ ব্যবহার এবং ক্ষতিকারক রাসায়নিকের বিকল্প হিসেবে জৈব সার ও বালাইনাশক ব্যবহারের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য কৃষি সম্পদ অক্ষুণ্ণ রাখতে কাজ করে। কৃষির টেকসই উন্নয়ন করতে হলে আমাদের এ বিষয়গুলোর প্রতি বিশেষ নজর রাখতে হবে। তিনি আরো বলেন, ফসল উৎপাদনের সময় আমরা ইচ্ছে মত রাসায়নিক সার, বীজ, পানি ও বালাইনাশক ব্যবহার করি। এতে একদিকে উৎপাদন খরচ বাড়ে, অপরদিকে উৎপাদিত ফসল হয় মানব স্বাস্থ্যের জন্য অনিরাপদ। জনস্বাস্থ্য রক্ষা, দীর্ঘস্থায়ী রোগ প্রতিরোধ এবং দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের জন্য নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করা অত্যন্ত প্রয়োজনীয়। এছাড়াও তিনি ফসল উৎপাদনে বীজের শ্রেণীবিন্যাস, ভালো বীজের গুনাগুন, বীজ সংরক্ষণ, সেচ ও বালাইনাশকের পরিমিত ব্যবহার, সুষম সার প্রয়োগসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। ০৩ দিনব্যাপী প্রশিক্ষণে আহরিত জ্ঞানকে কাজে লাগিয়ে দেশের কৃষিকে সমৃদ্ধ করতে উপস্থিত সকলকে আহবান জানান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম প্রামানিক, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। কৃষিবিদ মোঃ রাফিউল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (শস্য) এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পাবনা’র জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম; অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) কৃষিবিদ মোঃ নুরে আলম। ০৩ দিনব্যাপী প্রশিক্ষণে পাবনা জেলার বিভিন্ন উপজেলার কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য

পাবনায় বগুড়া কৃষি অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের ০৩ দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:২৮:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬