ঢাকা ০৪:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo পাবনা সদরে ২ হাজার ৩০৯ জন কৃষক-কৃষাণী পেলেন ‘কৃষক কার্ড’-এর অর্থ Logo সিরাজগঞ্জে বারটানের আয়োজনে তিন দিনব্যাপী খাদ্যভিত্তিক পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo সিরাজগঞ্জে মানসম্মত বালাইনাশক সরবরাহ ও আইন বাস্তবায়নে জেলা ভিজিল্যান্স টিমের সভা অনুষ্ঠিত Logo বিদেশগামী কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় ‘সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি’ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo সরকারি কর্মসূচিতে বায়োফার্টিফাইড ফসল অন্তর্ভূক্তকরণ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত Logo কৃষি কারিগরি কমিটির সভা অনুষ্ঠিত Logo বগুড়ায় কৃষি উদ্যোক্তাদের মাঝে রপ্তানিযোগ্য পণ্য প্রক্রিয়াজাতকরণ যন্ত্রপাতি বিতরণ Logo জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত। Logo বগুড়া অঞ্চলে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল এবং প্রতিকূলতা সহনশীল জাত ও প্রযুক্তি পরিচিতি, উৎপাদন কৌশল ও সম্প্রসারণ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo বগুড়া অঞ্চলের শস্যবিন্যাসে বিনা উদ্ভাবিত ফসলের জাত অর্ন্তভুক্তিকরণ কর্মশালা অনুষ্ঠিত

পাবনা সদরে ২ হাজার ৩০৯ জন কৃষক-কৃষাণী পেলেন ‘কৃষক কার্ড’-এর অর্থ

মোঃ গোলাম আরিফ, কৃষি তথ্য সার্ভিস, আঞ্চলিক কার্যালয়, পাবনা।
  • আপডেট সময় ০৭:৫৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / ২৯ বার পড়া হয়েছে

পাবনা সদরে উৎসবমুখর পরিবেশে ২ হাজার ৩০৯ জন কৃষক-কৃষাণীর মাঝে ‘কৃষক কার্ড’-এর বিপরীতে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। ১লা অক্টোবর ২০২৬ (বৃহস্পতিবার) সরকারের নির্বাচনী ইশতেহারে বর্ণিত এই যুগান্তকারী কর্মসূচিটির শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। ফেনী জেলায় মূল উদ্বোধন অনুষ্ঠানের ধারাবাহিকতায় একই দিনে পাবনা সদর উপজেলা অডিটোরিয়ামে আঞ্চলিক এই বিতরণ কার্যক্রমের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আমন্ত্রিত প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ (সুজানগর ও বেড়া) আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব এবং পাবনা ও সিরাজগঞ্জ জেলার সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।

এছাড়া উপস্থিত ছিলেন পাবনা জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ জহুরুল ইসলাম, পাবনা জেলা প্রশাসক আমিনুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার উপপরিচালক কৃষিবিদ মোঃ জাহাঙ্গীর আলম প্রামানিক এবং পাবনার পুলিশ সুপার আবু আশ্রাফ। অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র স্থানীয় নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্মার্ট কৃষক কার্ডপ্রাপ্ত সাধারণ কৃষক-কৃষাণী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি উপকরণ ক্রয়ের সহায়তা হিসেবে পাবনা সদর উপজেলার দাপুনিয়া ব্লকের মোট ২ হাজার ৩০৯ জন নির্বাচিত কৃষক-কৃষাণীর প্রত্যেকের হাতে ২ হাজার ৫০০ টাকা করে নগদ অর্থ তুলে দেওয়া হয়।

কৃষি সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ‘কৃষক কার্ড’-এর মাধ্যমে সারাদেশের কৃষকরা মোট ১০টি প্রধান সেবা ও সুযোগ-সুবিধা পাবেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—

* সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে কৃষি উপকরণ প্রাপ্তি
* সাশ্রয়ী ও ন্যায্যমূল্যে সেচ সুবিধা
* সহজ শর্তে কৃষিঋণ বিতরণ
* সাশ্রয়ী মূল্যে আধুনিক কৃষি যন্ত্রপাতি ক্রয়
* সরকারি ভর্তুকি, প্রণোদনা ও পুনর্বাসন সহায়তা
* মোবাইলে আবহাওয়ার পূর্বাভাস ও বাজারদরের আগাম তথ্য
* আধুনিক চাষাবাদ ও প্রযুক্তিভিত্তিক বিশেষ প্রশিক্ষণ
* ফসলের রোগ-বালাই দমনে জরুরি বিশেষজ্ঞ পরামর্শ
* প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি মোকাবিলায় কৃষি বিমা সুবিধা
* উৎপাদিত কৃষিপণ্য ন্যায্যমূল্যে বিক্রির বিশেষ ব্যবস্থা

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য

পাবনা সদরে ২ হাজার ৩০৯ জন কৃষক-কৃষাণী পেলেন ‘কৃষক কার্ড’-এর অর্থ

আপডেট সময় ০৭:৫৬:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬