ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo বগুড়া অঞ্চলে বিনা উদ্ভাবিত উচ্চ ফলনশীল এবং প্রতিকূলতা সহনশীল জাত ও প্রযুক্তি পরিচিতি, উৎপাদন কৌশল ও সম্প্রসারণ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত Logo বগুড়া অঞ্চলের শস্যবিন্যাসে বিনা উদ্ভাবিত ফসলের জাত অর্ন্তভুক্তিকরণ কর্মশালা অনুষ্ঠিত Logo পাবনা সদরে কৃষকদের মাঝে বিনামূল্যে ফসলের বীজ, সার ও চেক বিতরণ উদ্বোধন করলেন সংসদ সদস্য Logo দেশে বর্তমানে সারের সংকট নেই, মজুদও পর্যাপ্ত রয়েছে: কৃষি সচিব Logo পাবনায় ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ এর বর্ণাঢ্য উদ্বোধন Logo রোপা আমন ধানের ব্লক প্রদর্শনীর চারা রোপণ কার্যক্রম শুরু Logo পাবনায় ০২ দিনব্যাপী কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণের উদ্বোধন করলেন ডিএই মহাপরিচালক Logo পেঁয়াজ সংরক্ষণে এয়ার ফ্লো মেশিনের যুগান্তকারী সাফল্য: আরও ১৫ হাজার মেশিন দিচ্ছে সরকার – মহাপরিচালক, ডিএই Logo বীজ ও ভ্যাকসিন বিতরণে অনিয়মে ‘জিরো টলারেন্স’ —-মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী Logo পাবনায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার শুভ উদ্বোধন
“রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”

পাবনায় ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ এর বর্ণাঢ্য উদ্বোধন

আহমেদ আলী, কৃষি তথ্য কেন্দ্র সংগঠক, কৃষি তথ্য সার্ভিস, পাবনা
  • আপডেট সময় ০৪:২৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • / ৮৩ বার পড়া হয়েছে

“রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় রোববার (১৬ আগস্ট) বেলা ১2.30 মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বর থেকে পাবনা জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে আয়োজিত বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন পাবনা-৫ (সদর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।

র‌্যালি শেষে জেলা প্রশাসকের হলরুমে আয়োজিত আলোচনা সভায় পাবনার জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা দীপক কুমার পাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পাবনার পুলিশ সুপার মো. আবু আশ্রাফ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, “পাবনা জেলা কৃষি ও মৎস্য খাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এখানকার উদ্বৃত্ত মাছ ও শাকসবজি স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য স্থানেও সরবরাহ করা হয়। আমাদের ‘মাছে-ভাতে বাঙালি’র ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকার নানামুখী কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে।”

তিনি আরও উল্লেখ করেন, মাছের উৎপাদন বৃদ্ধি এবং নদ-নদীর পানি ধারণক্ষমতা বাড়াতে বিভিন্ন খাল খনন প্রকল্প হাতে নেওয়া হয়েছে। ইছামতী ও পদ্মাসহ পাবনার বিভিন্ন নদ-নদী এবং প্রাকৃতিক জলাশয়ের ওপর নির্ভর করে অনেক মৎস্যজীবী তাঁদের জীবিকা নির্বাহ করেন। ভবিষ্যতে পদ্মা ও তিস্তা ব্যারেজ প্রকল্প বাস্তবায়িত হলে দেশের মৎস্য খাত আরও সমৃদ্ধ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে পাবনা জেলায় মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৪ জন সফল মৎস্যচাষীকে সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়। দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ, সম্প্রসারণ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত এ কর্মসূচিতে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিত্ব, বীর মুক্তিযোদ্ধা, মৎস্যচাষী, হ্যাচারি মালিক, ব্যবসায়ী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশ নেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপলোডকারীর তথ্য

“রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ”

পাবনায় ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ এর বর্ণাঢ্য উদ্বোধন

আপডেট সময় ০৪:২৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬